Ladakher Taj Pangong

লাদাখের তাজ প্যাংগং

বন্দনা চক্রবর্তী

লুকুং নালা পার হতেই অনেক ওপর থেকে নীচে চোখে পড়ল পশ্চিমের দিকে এক চিলতে জলরাশি। ধীরে ধীরে যবনিকা উন্মোচন। ক্রমে অনন্ত জলরাশি নিয়ে উন্মুক্ত হলো লাদাখের মাথার মুকুট প্যাংগঙ হ্রদ। এলেম যেন নতুন দেশে। উচ্চতা ১৪ হাজার ফুট। ১৩৫ কিলোমিটার লম্বা লেকটির বেশিরভাগই তিব্বতে । আমাদের ভাগ্যে যতটুকু শিকে ছিঁড়েছে তার সৌন্দর্যেই আমরা পাগল। অপার সৌন্দর্য ছড়ানো অনেক মণিমানিক্য খচিত লাদাখের সেরা মুকুট প্যাংগঙ হ্রদ। সরোবরের অনেক ওপরে গাড়ি দাঁড়াল। চারপাশে অনেক লোক। গাড়ির ভীড়। রংবেরঙের তাঁবুর মেলা। আমরা সবাই জলের অনেক কাছে। মুখে কোনও ভাষা নেই। শুধু মন আর চোখ দিয়ে দেখছি অপরূপা প্রকৃতির এই অনবদ্য সৃষ্টিকে। রঙের কি বৈচিত্র্য!! কোথাও পান্না সবুজ কোথাও ঘন নীল। আবার কখনো কখনো আকাশের সাথে সাথে জলের রং পালটাচ্ছে। তীব্র হাওয়ায় লেকের জলেমাঝে মাঝেই সমুদ্রের মতো ঢেউ উঠছে। হঠাৎ হঠাৎ মেঘের ছায়া পড়ছে লেকের জলে। আর সাথে জলের কী অনির্বচনীয় রূপ!! বরফের আঁকিবুকি আঁকা বাদামি ধূসর পাহাড় ঘেরা হ্রদের জল স্ফটিকের মত স্বচ্ছ। জলের তলায় নুড়ি পাথর দেখা যাচ্ছে ভেসে বেড়াচ্ছে ব্রাহ্মণী হাঁস। সরোবরের জলের ঘন নীল হালকা নীল ফিরোজা তুঁতে বিচিত্র রংবেরঙের যাদুর ইন্দ্রজালে আমরা আচ্ছন্ন। ধন্য আমি! ধন্য আমার মানবজীবন!

সাম্প্রতিক সংযোজিত প্রতিবেদন

দ্রষ্টব্যঃ এই ওয়েব ম্যাগাজিনে কিছু ছবি ইন্টারনেট থেকে ব্যবহৃত হতে পারে। তাদের দিকে আমাদের আত্মিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ম্যাগাজিনে তথ্য এবং মন্তব্যসমূহ লেখক/লেখিকাদের দ্বারা প্রদান করা হয়েছে, প্রকাশক/সম্পাদক কোনো বার্তা, মন্তব্য, ভুল অথবা বিষয় অসম্পূর্ণতা সম্পর্কে কোনও দায়বদ্ধতা গ্রহণ করেন না।
কপিরাইট © ২০২৬.
সর্বস্বত্ব সংরক্ষিত: রংরুট.অনলাইন
ডিজাইন ও ডেভেলপ করেছে: উইকিইন্ড
রক্ষণাবেক্ষণ: টিম রংরুট